বাড়ির গ্রিল ও প্রধান দরজার তালা ভেঙ্গে পর পর দুটো বাড়িতে ঢুকে গৃহকর্তাকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে ডাকাতি করে বোমা বাজি করতে করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগের আসনপুর গ্রামের সায়ের পাড়ায় শনিবার রাত দুটো আড়াইটে নাগাদ। তিন ডাকাতের মারধরে আহত হন সাহেব ঘোষ নামে বাড়ির মালিক। সকালে খবর পেয়ে ওই এলাকায় যায় আরামবাগ এস ডি পিও হরি কৃষ্ণ পাই, আরামবাগ থানার আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
শনিবার রাত দুটো আড়াইটে নাগাদ আসনপুর গ্রামের বাসিন্দা সাহেব ঘোষও শিবু মন্ডলের বাড়িতে হানা দেয় মাথায় গামছা বাঁধা অবস্থায় কয়েক জন দুষ্কৃতী। তারা শিবু মন্ডলের বাবা কাশিনাথ মন্ডলকে বেঁধে রাখে।পরে সাহেব ঘোষের বাড়িতে হানা দেয়।সাহেব বাধা দিতে গেলে তাকে ব্যাপক হারে মারধর করে।তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। এর পরেই দুষ্কৃতীরা বাড়ির এক মহিলার গায়ের যা গহনা ছিল তা ছিনিয়ে নেয়।এর পরেই পাড়ার সকলে বেড়িয়ে পড়লে দুষ্কৃতীরা বোমা বাজি করতে করতে পালিয়ে যায়।তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment