একটি গাড়িকে ধাক্কা মারল এক লরি। ঘটনায় মৃত দুইজন। ঘটনা আসানসোলের জামুরিয়া থানার ৬০ নং জাতীয় সড়কের ধসল মোড়ে। জানা গিয়েছে, একটি গাড়ি আসার সময় একটি লরির পিছনে ছিল। তখনই অন্য একটি লরি ওই গাড়ির পিছনে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির ভেতর থেকে দুইজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা পুরুলিয়ার ও কুলটির ডিসেরগড়ের বাসিন্দা। মৃতদের নাম নরেন চন্দ্র লায়েক ও পরেশ মন্ডল।

No comments:
Post a Comment