পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে যা করল বিজেপি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2018

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে যা করল বিজেপি


অশোকনগরে ছাত্র নেতার মহিলাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অশোকনগর নৈহাটি রোডের আট নম্বর মোড়ে  অবরোধ করলো বিজেপি। এবং পুলিশের কাছে গ্রেপ্তারের দাবীতে ডেপুটেশন দিলো অশোকনগরের বিজেপি কর্মীরা ।গত সোমবার বিকালে অশোকনগরের তৃনমূল ছাত্র নেতা পাপন সরকারের বিরুদ্ধে বধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে ।থানায় নিগৃহীতার অভিযোগ দায়েরের পরেও রাতে তার বাড়িতে হামলার অভিযোগ ওঠে ওই ছাত্রনেতা ও তার দলবলের বিরুদ্ধে ।পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি তাই ফুঁসছে অশোকনগরের বিরোধী রাজনৈতিক দলগুলি ।বুধবার রাতে অশোকনগর থানার সামনে অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ দেখায় তারা আজ রাস্তা অবরোধ ও থানায় বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা । ছাত্রনেতার বিরুদ্ধে শ্লীলতাহানি ও বধূকে মারধরের ঘটনা নিয়ে অশোকনগরের বিরোধী রাজনৈতিক দলগুলি যে রাজনৈতিক মাটি পাওয়ার চেষ্টা করছে সেটা বলাই যায় ।

No comments:

Post a Comment

Post Top Ad