বৌদির সাথে দেওর কথা বলায় যা করল পরিবার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2018

বৌদির সাথে দেওর কথা বলায় যা করল পরিবার!

প্রতিবেশী এক বৌদির সাথে ফেসবুকে কথা বলার ঘটনায় যুবককে হাত পা বেধে বেধরক মারধর ওই পরিবারের। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুরাতন হেলেঞ্চা এলাকার ঘটনা। আহত ব্যক্তি বিদ্যুৎ টিকাদার ২২ এই মুহুর্তে আশঙ্কাজনক অবস্থায় বাগদা হাসপাতালে চিকিৎসাধীন। বিদ্যুৎ এর পরিবার সুত্রে জানাযায় কর্ম সুত্রে বিদ্যুৎ বিদেশে থাকত কিছুদিন আগেই সে ছুটিতে বাড়িতে আসে । ছয়মাস আগে থেকে  ফেসবুকে প্রতিবেশী বিশ্ব হীরার বৌমার সাথে ফেসবুকে পরিচয় হয়। এবং কথা বার্তা হত। এই কথা মহিলার পরিবার জেনে যেতেই গতো এক তারিখ বিদ্যুৎ কে ডেকে নিয়ে গিয়ে বাড়ির পেছনে এক বাগানে হাত পা মুখ বেধে বেধরক মারধর করে হীরা পরিবারের বিশ্ব হীরা, বন্দনা হীরা, চিরঞ্জীত হীরা ও প্রদীপ সরকার ও সম্পা সরকার বলে অভিযোগ। 
বিদ্যুৎ কে খুঁজে পাওয়া জাচ্ছেনা দেখে তারপর পরিবার গত দুই তারিখ বাগদা থানায় মিসিং ডায়রি করে l সেদিন রাতেই বিদ্যুৎ এর পরিবার বাড়ির এক পরিত্যক্ত ঘরের মধ্যে  থেকে আওয়াজ পাওয়াতে গিয়ে দেখে তাদের ছেলে রক্তাক্ত অবস্থায় হাত পা বাধা অবস্থায় পরে আছে। সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আশঙ্কাজনক চিকিৎসা শুরু করে ।  পরে পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা খুলে বলাতে পরিবার বুধবার বাগদা থানায় খুনের চেষ্টার অভযোগ দায়ের করে। এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের  গ্রেপ্তার না করাতে বৃহস্পতিবার  সকালে গ্রামের লোকজন জানাজানি হতেই বিশ্ব হীরার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad