দুই বাংলাদেশীকে হেনস্থা ঘিরে বির্তক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 January 2018

দুই বাংলাদেশীকে হেনস্থা ঘিরে বির্তক

বৈধ ভাবে ভারতে আসা এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে জোর পুর্বক টাকা নেওয়ার অভিযোগ। অভিযোগ জি আর পি-র বিরুদ্ধে ৷ বাংলাদেশী নাগরিকের নাম- মহঃ মোক্তার হোসেন ৷ উত্তর ২৪ পরগনার রেলের হাসনাবাদ শিয়ালদা শাখার বসিরহাট স্টেশনের ঘটনা ৷যদিও জিআরপি র দাবি এ ধরনের কোনও ঘটনা ঘটেনি৷এমন খবর বেরিয়েছে , দৈনিক যুগশঙ্খ পত্রিকায়৷



পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশী  মোক্তার হোসেনের অভিযোগ- আজ সকাল ১০ টা নাগাদ উল্টোডাঙ্গা স্টেশন থেকে হাসনাবাদগামী ট্রেনে ওঠে মোক্তার ও তার ভাই ইমাম আলী ৷ দুপুরে ১২:১০ নাগাদ বসিরহাট স্টেশনে ট্রেন থামলে মোক্তার ও ইমাম ট্রেন থেকে নামতেই স্টেশনে কর্মরত জিআরপি এসে মোক্তার ও ইমামকে ধরে এবং দুই ভাইকে চেকিং করার বাহানায় স্টেশনের পাশে একটি ঘরে ডেকে নিয়ে যায় | সেখানে তাদের পাশপোর্ট বা অন্য কাগজ পত্র দেখার পর টাকা চায় , মোক্তার ও ইমাম টাকা দিতে না চাওয়ায় দুজনকেই মারধোর করে | এবং তাদের পকেটে থাকা চার হাজার পাঁচশ টাকা নিয়ে নেয় ৷ এরপর ঐ দুই ভাইকে চুপচাপ চলেও যেতে বলেন তারা | ভয়ে ইমাম চলে গেলেও মোক্তার বসিরহাট স্টেষানের জিআরপি অফিসে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করে ৷ কিন্তু সেখানে কর্মরত অফিসার অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয় মোক্তারকে ৷ এরপর মোক্তার বিভিন্ন মানুষের কাছে সাহায্য চেয়ে ঘুরতে থাকে | সেখানেও কোন রকম সাহায্য না পেয়ে সংবাদ মাধ্যমের সাহায্য নেয় মোক্তার ৷  জিআরপি-র তরফ থেকে ৷ কে বা কারা এই কাজ করেছে , নাকি জিআরপি-র নাম ভাঁড়িয়ে কেউ এই কাজ করলো পুর বিষয়টাই খতিয়ে দেখছে জিআরপি I
 মোক্তার ও ইমামের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নবেকি এলাকায় , বাংলাদেশ থেকে  কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিল গত  মঙ্গলবার , এদিন তারা বাড়ি ফিরছিল।

No comments:

Post a Comment

Post Top Ad