কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারি : চুঁচুড়ায় বিজেপির নেতা কর্মীদের উপর হামলা, দলীয় অফিস ভাংচুর ও ভারত মাতার মুর্তি ভাংচুরের প্রতিবাদে চুঁচুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির জেলা নেতৃত্ব।
শুক্রবার সকালে চুঁচুড়া থানা ঘেরাও করে ব্যপক বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। এদিন দোষীদের গ্রেফতারের দাবীতে পুলিশকে ২৪ঘন্টা সময় বেধে দেন বিজেপির নেতা কর্মীরা। এরপর বিজেপির নেতারা চন্দননগর পুলিশ কমিশনার অজয় কুমারের সঙ্গে জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

No comments:
Post a Comment