কলকাতায় বিজেপি যুবমোর্চার মিছিলে হামলার প্রতিবাদে বারাকপুর কল্যাণী হাইওয়ে অবরোধ করল উত্তর ২৪ পরগনার জগদ্দলের বিজেপি কর্মী সমর্থকরা । শুক্রবার দুপুরে তারা উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসুদেবপুর মোড় অবরোধ করে দীর্ঘক্ষণ । স্বামীজির জন্ম দিবসের দুপুরে বিজেপি কর্মীদের বারাকপুর কল্যাণী হাইরোডের বাসুদেবপুর মোড় অবরোধ হলে যানজটের সৃষ্টি হয় । পরে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ । জগদ্দলে বিজেপির এই পথ অবরোধের নেতৃত্ব দেন জগদ্দলের বিজেপি নেতা অরুণ ব্রাহ্ম । অরুণ বাবু বলেন, 'রাজ্যে গণতন্ত্র নেই । আমাদের সংকল্প যাত্রায় পরিকল্পিত হামলা হয়েছে । রাজ্য যুব সভাপতি দেবজিত সরকার শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । সেই পরিকল্পিত হামলার প্রতিবাদেই আমরা পথে নামতে বাধ্য হয়েছি ।' দুপুর ১২:১৫ মিনিট থেকে ১:১৫ মিনিট পর্যন্ত প্রায় একঘন্টা চলে বিজেপির এই অবরোধ । পরে জগদ্দল থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা ।

No comments:
Post a Comment