চাঁদনী,পূর্ব মেদিনীপুর: কুশল বিকাশ যোজনা নাম করে স্কুলে কম্পিউটার স্যার , ক্লার্ক ও আর বিভিন্ন পদে চাকরি করে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে ৫ থেকে ৭ লক্ষ টাকা নেয় ৭০ থেকে ৮০ জনের কাছ থেকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর এলাকায়।
এদের চাকরি করে দেওয়ার পর দুই থেকে তিন মাস বেতন পাওয়ার পর,কেউ কেউ ছয় মাস,কেউ বা ১০ মাস করে বেতন বাকি।
সুজিত পড়িয়ার মার্কাস টেকনিকেল ইনস্টিটিউট নামে একটি চৈতন্নপুর অফিস ছিল,সেপ্টেম্বর ২০১৭ থেকে অফিসটি বন্ধ দেখতে পাই।মঙ্গলবার বিকেল বেলায় হরসংকর গরকিল্লা স্কুল থেকে আনুমানিক ৫০ থেকে ৫৫ হাজার টাকা তুলে নিয়ে ,বেরোনোর সময় হাতে নাতে ধরে ফেলে।গাড়িতে তিনজন ব্যাক্তি ছিল সুজিত পড়িয়া,একাদ্বশি গুছাইত ও চন্দন ভূইয়া এই তিন ব্যাক্তি,চ্ন্দন ভূইয়া কে ধরতে না পেরে উনি পালিয়ে যান। বাকি দুজনকে ধরে ফেলে,একাদ্বশি কে মারধর করে,আটকে রাখে। পরে তমলুক থানার পুলিস গিয়ে ওদের কে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে আসে।

No comments:
Post a Comment