১০ দফা দাবীতে অঙ্গনওয়ারী কর্মীদের বিক্ষোভ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 January 2018

১০ দফা দাবীতে অঙ্গনওয়ারী কর্মীদের বিক্ষোভ!


অবিলম্বে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের, সরকারী কর্মীচারীর স্বীকৃতির দাবি সহ মোট ১০ দফা দাবির ভিত্তিতে আজ দেশজুড়ে ধর্মঘট পালন করছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গন্ওয়ারী ওয়ার্কার্স এন্ড হেল্পারস ইউনিয়ন। আজ সংগঠনের হুগলি জেলা কমিটির ডাকে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের বক্তব্য রাজ্য সরকার তাঁদের পাশে থাকলেও কেন্দ্রীয় সরকার দেশের লক্ষাধিক অঙ্গনওয়ারী কর্মীদের কথা ভাবছেনা।

বর্তমানে মাত্র তিন হাজার টাকায় তাঁদের সংসার চলেনা। অবিলম্বে মাসে ১৮০০০ টাকা বেতনের দাবি করেন তাঁরা। পাশাপাশি অঙ্গনওয়ারী কর্মীদের অবসরকালীন ৩০০০ টাকা পেনশন সহ নিজস্ব ভবন নির্মানের মত মোট ১০ দফা দাবিতে তাঁরা আজ কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে। দাবি সম্বলিত পোস্টার হাতে চলে বিক্ষোভ। এরপর ঘড়ির মোড় থেকে সংগঠনের এক প্রতিনিধিদল আইসিডিএসের ডিপিও কে স্বারকলিপি প্রদান করে।

No comments:

Post a Comment

Post Top Ad