পয়েন্ট ভাগ করে নিল মিনার্ভা ও ইস্টবেঙ্গল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

পয়েন্ট ভাগ করে নিল মিনার্ভা ও ইস্টবেঙ্গল

বল বেশিক্ষণ দখলে রাখলেও ডুডুর ওপেন নেট মিস বা কাট সুমির পেনাল্টি মিস টার্নিং পয়েন্ট হয়ে থাকল । পয়েন্ট ভাগ করে নিল মিনার্ভা ও ইস্টবেঙ্গল । খেলার ফল ২-২। এর ফলে আই লীগে  চ্যাম্পিয়নশিপের দৌড়ে বেশ কয়েক কদম এগিয়ে গেল মিনার্ভা পাঞ্জাব  । ১৯ ও ৩২ মিনিটে যথাক্রমে শুকদেব ও চেন চো এগিয়ে দেন মিনার্ভা কে । দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল তেড়েফুঁড়ে খেলে দুটি গোল শোধ করে দেয় । ৫৯ মিনিটে জবি জাস্টিন গোল দেওয়ার পরে ইস্টবেঙ্গলের হয়ে শেষ মুহূর্তে (৮৯মিনিট ) ব্রেন্ডন গোল শোধ দিয়ে দিলেও ইস্টবেঙ্গল সদস্য সমর্থক দের মনোবান্ছা পূর্ণ হয় নি । তাদের ক্ষোভ তাঁরা উগরে দেন । খালিদ কে লক্ষ্য করে ঢিল এবং আলভিটো সহ কর্মকর্তা দের গো ব্যাক ধ্বনি সবই সমর্থকদের বিক্ষোভের অঙ্গ ছিল । পুলিশ সক্রিয় থাকায় বড় ঝামেলা সামাল দেওয়া যায় । সাংবাদিক দের মুখোমুখি হয়ে মিনার্ভা কোচ খগেন সিং সন্তোষ প্রকাশ করলেন এক পয়েন্ট পেয়ে ।তবে পেনাল্টি নিয়ে তার সংশয় রয়েছে যে পেনাল্টি বাঁচিয়ে নেপাল থেকে আসা গোলকিপার কিরণ কুমার লিম্বু ম্যান অফ দ্যা ম্যাচ । লিম্বু মনে করছেন তিনি দলকে বাঁচিয়েছেন । কিন্তু খালিদ জামিল যে চাপে আছেন বোঝা গেল যখন তিনি আশা এখনো আছে বলার পরে বাকি মরসুম তিনি ইস্টবেঙ্গলের দায়িত্বে তিনি থাকছেন কিনা সে প্রশ্নের উত্তরে খালিদ বললেন কালকের কথা কে বলতে পারে ।
তবে বারাসাত স্টেডিয়ামে কার্যত আই লীগের ভবিষ্যৎ যে রবিবারই  নিশ্চিত হয়ে গেছে তা সরাসরি  স্বীকার না করলেও তেমনটাই  মনে করছে মিনার্ভা শিবির ।দলের মালিক রন্জিত বাজাজ বললেন , সাতটা ম্যাচের মধ্যে তিনটে জিতলেই তাঁরা চ্যাম্পিয়ন যেখানে ইস্টবেঙ্গল কে ছটা ম্যাচ জিততে হবে ॥

No comments:

Post a Comment

Post Top Ad