মেয়ের প্রতি বাবার নৃশংসতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 January 2018

মেয়ের প্রতি বাবার নৃশংসতা

দেবকুমার দে,হাবড়া: কত নির্মম হতে পারে নিজের বাবা।  যার কারণে রাস্তায় ফেলে নিজের মেয়েকে চুলের মুঠি ধরে ভরা রাস্তায় ফেলে মার। ঠেকাতে গেলে ছেলেকেও মারধর।  ঘটনার ফলে মেয়ে সঞ্চিতা মজুমদার হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন রাতে বারাসত হাসপাতালে রেফার করা হয়েছে। সঞ্চিতার বয়ান অনুসারে সঞ্চিতা বারাসত সান্ধ্য কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বাড়ি হাবড়া থানার কুমড়া বাজার এলাকায়।
মা কাকুলি মজুমদার ও বাবা সুধাংশু মজুমদারের ভেতর অশান্তি চলছিল যার ফলে হাবড়া থানায় কাকুলি দেবী স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে গত ৭ ডিসেম্বর।
মা ও বাবার দুজন দুজনের বিরুদ্ধে অভিযোগ অবৈধ সম্পর্ক আছে দুজনের।  মা কাকুলি মজুমদারের এই লড়াইতে সাথে ছিলেন তার মেয়ে ও ছেলে হীরক মজুমদার।

শনিবার সকালে বারাসত হোস্টেল থেকে বাড়িতে ফিরে ছিলেন ওই ছাত্রী সেই সময় আচমকা  তার বাবা সুধাংশু মজুমদার তাকে মারধর করে বেধড়ক এবং ভাই ঠেকাতে গেলে তাকেও মারধর করে।  স্থানীয় লোকজনের সাহায্যে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে ভাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও আশঙ্কাজনক অবস্থায় ছাত্রী ভর্তি থাকলেও অবস্থার অবনতি হলে রাতে স্থানান্তরিত করা হয়। বাবার ভয়তে মা ও ভাই দীর্ঘদিন ধরে সম্পর্কে এক দিদির বাড়িতে আছেন তারা। এই ঘটনার পর ছাত্রী হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে হাবড়া থানা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad