অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে যা হল হাসপাতালে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে যা হল হাসপাতালে


জয়ন্ত সাহাঃ আসানসোল জেলা হাসপাতালে অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের দাবিতে বিক্ষোভ৷আসানসোল জেলা হাসপাতালকে বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নিত করা হলেও অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের দাবিটি উপেক্ষিত৷প্রায় ৩৫জন অস্থায়ী কর্মী দীর্ঘ ৮-৯বছর ধরে হাসপাতালে কাজে যুক্ত থাকলেও,তাদের স্থায়ী করণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি৷অথচ হাসপাতাল সুপার স্পেশালিটিতে পরিণত হলে বাইরে থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে৷যারা অধিকাংশ কাজে দক্ষ নয় বলে দাবি করছে আগের শ্রমিকেরা৷অস্থায়ী কর্মীরা  কাজে দক্ষ হলেও তাদের দাবি উপেক্ষিত হয়ে থেকে যাচ্ছে৷বাধ্য হয়ে অস্থায়ী শ্রমিকেরা২২শে জানুয়ারী হাসপাতাল চত্বরে তাদের নিজেদের দাবি আদায়ে অবস্থান বিক্ষোভে বসে ও হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাসের হাতে স্মারক লিপি তুলে দেয়৷বিষয়টি জেনে সুপার কর্মীদের কাছে কাজে যোগ দেওয়ার আবেদন রাখেন এবং বিষয়টিতে গুরুত্ব সহকারে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়৷

No comments:

Post a Comment

Post Top Ad