বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বামী ও শ্বাশুরির বকাবকিতে অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করে গৃহবধূ।তাকে নদীয়ার কল্যানী জওহরলাল নেহেরু মেমোরিয়াল জেলা সাধারন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বীজপুর থানার হালিশহর পূর্বাচল এলাকার ঘটনা।
কলকাতা নিবাসী মৃতা সুদীপা গুহর সঙ্গে সুজয় গুহর বিয়ে হয় আজ থেকে ২ বছর ৪ মাস আগে। সুজয় একটি কলকাতায় বেসরকারি ব্যাংঙ্কে কর্মরত,শনিবার রাতে হালিশহরে আসতো আর রবিবার রাতে চলে যেত। সুদীপা গৃহবধূ।
মৃতা সুদীপার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করতো। বছরের প্রথম দিন রবিবার সন্ধ্যায় সুদীপা প্রয়োজনীয় জিনিস পত্র কিনতে বাজারে যান।সেখান থেকে ফিরতে কিছুটা দেরি হয়।সে কারনে শ্বাশুরি মায়ারানী গুহ ও সুজয় তাকে অপমান করে,আর সেই কারনে সবার অলক্ষ্যে বাড়িতে রাখা উইপোকার মারার বিষ তেল খেয়ে ফেলে।এই ঘটনায় পরিবারের ৩ জনের নামে অভিযোগ দায়ের করে বীজপুর থানায়।সুজয় গুহ ও তার মা মায়ারানী গুহ কে গ্রেপ্তার করেছে।বাবা শম্ভুনাথ গুহ অসুস্থ থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।

No comments:
Post a Comment