বাংলাদেশে হিন্দু নির্যাতন কি সর্বজনীন এজেন্ডা? দেখুন ভিডিও প্রতিবেদন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2018

বাংলাদেশে হিন্দু নির্যাতন কি সর্বজনীন এজেন্ডা? দেখুন ভিডিও প্রতিবেদন





বাংলাদেশে হিন্দু নিধন কি সর্বজনীন এজেন্ডা?  দেখুন ভিডিও প্রতিবেদন


নানা অজুহাতে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে। সম্পত্তি দখল তার অন্যতম কারণ। এতদিন ধর্মীয়, সম্পত্তি সন্ত্রাসের শিকার হতে হত দেশটির হিন্দুদের। এখন হিন্দু অত্যাচারে যোগ হয়েছে রাজনীতি। রাজনৈতিক কারণে নিরীহ হিন্দু যিনি কখনও ভোটের বাইরে রাজনীতি করেননি তাকে পুলিশ ধরে হেনস্তা করছে।

বাংলাদেশের অন্যতম বড়ো দল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আদালতে যাওয়া আসার সময় রাস্তা থেকে নিরীহ মানুষ ধরে হয়রানি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার আসা যাওয়ার পথে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ঢাকার রমনা ও শাহবাগ থানা পুলিশের ও্পর হামলা,গাড়ি ভাংচুর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে চারটি মামলা করে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের অধিকাংশই সাধারণ মানুষ।

বাংলাদেশের বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্য আরও ভয়ঙ্কর। গত কুড়ি বছরে বাংলাদেশের মৌলবাদী দল জামাত ইসলামী বাংলাদেশ রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে ব্যর্থ । এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন সেক্টরে জামাত পরিবারের ছেলেদের ঢুকিয়ে মিশন সফল করার পরিকল্পনা নেয় কয়েক লক্ষ জামায়াত সদস্য। জামায়াত ইসলামী বাংলাদেশ দলের তৎকালীন প্রধান গোলাম আজমের নেতৃত্বে এই মিশন যাত্রা শুরু করে। সেই মত গত কুড়ি বছরে পঞ্চাশ শতাংশের বেশি জামাত পরিবারের সদস্যরা সামরিক ও বেসামরিক ক্ষেত্রে কাজ করছে। বাংলাদেশে শাসন ক্ষমতায় যেই থাক না কেন হিন্দুদের ওপর অত্যাচার কার্যত সর্বজনীন এজেন্ডায় পরিনত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad