কাজের জন্য আবেদনপত্র জমা দিতে শ্রমিকদের ভিড় প্রশাসনিক ভবন চত্বরে। ভিন রাজ্য থেকে ফেরৎ শ্রমিকরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দেন।
গত বছরের ডিসেম্বর মাসে আগে রাজস্থানে খুন হন মালদার কালিয়াচকের এক শ্রমিক আফরাজুল। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষনা করা হয়, ভিনরাজ্যে যারা যেতে অনিচ্ছুক তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যেই কাজের ব্যবস্থা করা হবে। এই খবর জানতে পেরে বুধবার থেকেই জেলার বিভিন্ন ব্লক থেকে আসা শ্রমিকদের শুরু হয়েছে আবেদন পত্র জমা দেওয়া। আবেদনকারীদের আশা এরপর তারা রাজ্যেই কাজ পাবেন।

No comments:
Post a Comment