ব্রেকিং: মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ পুরকর্মীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2018

ব্রেকিং: মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ পুরকর্মীর



নিজস্ব প্রতিনিধি,হালিশহর:   বাড়ি ফাঁকা পেয়ে একাকীত্বের সুযোগে এক মানসিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন হালিশহর পুরসভার কর্মী। জানা গেছে, ধৃত পুরকর্মীর নাম ভোলানাথ দাস। ধৃতের বাড়ি বলদেঘাটা অঞ্চলে । ঘটনাটি ঘটেছে হালিশহর পুরসভার রামপ্রসাদ ভিটে সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায়। সূত্রের খবর, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করেন পেশায় গ্রিল মিস্ত্রি অলোক দাস। এরই সঙ্গে তাঁর বাগান তৈরিরও শখ। হার্টের রোগী অলোকবাবুকে প্রায়ই শারীরিক কারণে ও গাছ কেনার সুবাদে বাইরে যেতে হয়। তাঁর পাশাপাশি দুটি ঘর। একটিতে স্বস্ত্রীক থাকেন তাঁরা স্বামী-স্ত্রী, অন্যটিতে দুই ছেলে আর মেয়ে। ছেলে স্কুল পড়ুয়া। অলোকবাবু জানান, কয়েকদিন ধরেই মেয়ের মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখছিলাম। গত ৩০ তারিখ পাড়ার কিছু মহিলা তাঁকে জানান যে ভোলা তাঁর মেয়ের সঙ্গে রাস্তায় খারাপ ব্যবহার করেছে, তার শরীরে হাতও দিয়েছে বলেও ওই মহিলারা জানান। এরপর তিনি ২৬ বছর বয়সী মেয়েকে চেপে ধরেন বিষয়টি জানার জন্য। সেসময় মেয়েটি কান্নায় ভেঙে পড়ে বাবাকে সব কথা খুলে বলে। জানা যায় একাধিক দিন ভোলা ওই মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির মা ৫৫ বছরের ভোলাকে ঝাঁটা দিয়ে মারধরও করে। সে স্বীকার করে তার ভুল। কথাও দেয় এমন কাজ সে আর করবে না। অলোকবাবু বিষয়টি স্থানীয় যুবকদের জানালে তাঁরা পুরপ্রধান অংশুমান রায়কে জানায়। তিনি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন। সেই অনুযায়ী ৩ জানুয়ারি বীজপুর থানায় অভিযোগ জানান অলোকবাবু ও তাঁর স্ত্রী। যদিও তার আগেই পাড়ার মহিলারা পাম্প চালু করতে এলে তাকে আটক করে মারধর করে। মারের চোটে ভোলা স্বীকার করে যে সে তিনদিন মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এদিনই সন্ধ্যায় ভোলাকে গ্রেপ্তার করেছে বীজপুর থানার পুলিশ।বৃহস্পতিবার তাকে বারাকপুর আদালতে হাজির করানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad