মৃন্ময় নস্কর,বারুইপুর: সম্পত্তি লিখে না দেওয়ার কারনে শীতের রাতে ৮০ বছরের বৃদ্ধাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছোট বৌমার বিরুদ্ধে , রাতেই অসহায় হয়ে ওই বৃদ্ধা সোনারপুর থানায় দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন তার ছোট ছেলে সন্টু ঘোষ আর ছোট বৌমা কৃষ্ণা ঘোষের বিরুদ্ধে । আর পুলিশ রাতেই বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেয় ,একই সাথে ছোট ছেলে আর বৌমা কে কড়া ভাবে সতর্ক করে দেয় পুলিশ। ঘটনাটি ঘটে সোনারপুর থানার ঘোষ পাড়া এলাকায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সোনারপুরের ঘোষ পাড়া এলাকায় স্বামীর মৃত্যুর পর নিজের বাড়িতেই থাকেন ৮০ বছরের বৃদ্ধা অনিতা ঘোষ , বড় ছেলে সুশীল ঘোষ আর ছোট ছেলে সণ্টু ঘোষ ,এর আগে দুবেলা এক মুঠো খাবারের জন্য আদালতের দারস্থ হয়েছিলেন বৃদ্ধা মা , বড় ছেলে সুশীল ঘোষ মাকে মাসিক ২৫০ টাকা করে দিত এছাড়া অন্যান্য আত্মীয়দের আর্থিক সাহায্যে দিন গুজরান করতো বৃদ্ধা মা , বৃদ্ধার বড় ছেলে আর ছোট ছেলে কেউ নজর দিত না মায়ের উপর । এর পর কয়েক দিন ধরে ছোট ছেলে আর ছোট বৌমা সম্পত্তি লিখে দেওয়ার জন্য মারধোর করছিল ,সোমবার রাতে ছোট বৌমা কৃষ্ণা ঘোষ অত্যাচার করে শীতের রাতে বের করে দেয় , পুলিশ পরে বাড়ি পৌঁছে দেয় । এই ঘটনায় প্রতিবেশীরাও ছোট বৌমা আর ছোট ছেলের শাস্তির দাবি করেছেন ,নিন্দা করেছেন তাদের ।
Post Top Ad
Tuesday, 30 January 2018
ব্রেকিং: লোভ সম্পত্তি! শ্বাশুড়িকে বেধড়ক মারধর
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment