মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: মহিলাদের স্বনির্ভর করতে না পারলে উন্নয়ন সম্ভব নয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার নবম সবলা মেলার উদ্বোধনে সোনারপুরে এসে একথা বললেন খাদ্য প্রক্রিয়াকরন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। তাঁর সঙ্গে উদ্বোধনে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ। মঙ্গলবার এই মেলার উদ্বোধন হয়েছে সোনারপুরের চাঁদমারি মাঠে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এদিন এই মেলা উপলক্ষ্যে সোনারপুর মোড় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা আসে মেলা প্রাঙ্গনে। জেলার স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা পরিচালনার দায়িত্বে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ও বারুইপুর মহকুমা প্রশাসন। আর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজপুর সোনারপুর পুরসভা ও সোনারপুর পঞ্চায়েত সমিতি। এবার মেলায় সর্বাধিক ১৫০ টি স্টল হয়েছে। তার মধ্যে ১২৪ টি স্টলই স্বনির্ভর গোষ্ঠীর হাতে। এদিনের মেলার উদ্বোধনে মন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক জীবন মুখার্জী, বিধায়ক নির্মল মণ্ডল, জেলার সহ সভাধিপতি শৈবাল লাহেড়ি, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস, ভাইস চেয়ারম্যান শান্তা সরকার বারুপুরের মহকুমা শাসক শামা পারভিন প্রমুখ।
Post Top Ad
Tuesday, 30 January 2018
মহিলাদের স্বনির্ভর না করতে পারলে উন্নয়ন সম্ভব নয়!
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment