পদ্মাবত সিনেমা বন্ধের দাবীতে যা করা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2018

পদ্মাবত সিনেমা বন্ধের দাবীতে যা করা হল

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবত’ ছবিটি। আর তার আগে, ছবির মুক্তি ঘিরে তাণ্ডব প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। গুজরাতের আমেদাবাদে ইতিমধ্যেই ঘটে গিয়েছে অগ্নি সংযোগের ঘটনা। এরপর , ছবির মুক্তি রোখবার দাবিতে রাজস্থানের চিতোরগড় দূর্গে জওহর ব্রতে ঝাঁপ দেওয়ার হুমকি দেন রাজপুত রমণীরা। তার জেরেই চিতোরগড় দূর্গ বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিজেপি শাসিত রাজস্থান প্রশাসন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে , সমস্ত রাজ্যে মুক্তি পাবে পদ্মাবত, আর সেই নির্দেশের পরও দেশজুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন।ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার বন্ধ করা হল ঐতিহ্যমণ্ডিত চিতোরগড় দূর্গ । রাজপুত রমণীদের জোহরের হুমকি ঘিরে গোটো দূর্গ মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রাজপুত কর্নি সেনার কয়েকজন সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই সদস্যরা জওহরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

উল্লেখ্য, রাজস্থানের চিতোরগড়ের রানি ছিলেন পদ্মিনী। যাঁকে কেন্দ্র করেই ফিল্ম ‘পদ্মাবত’। আর ফিল্মের দৃশ্য ঘিরে প্রতিবাদ গড়ে তুলে বিক্ষোভের রাস্তায় হাঁটতে শুরু করে রাজপুত কার্নি সেনা। এর আগে, এক সাংবাদিক বৈঠকে রাজপুত কর্নি সেনার তরফে জানানো হয় যে গোটা ইস্যুতে তাঁরা পুরনো অবস্থানেই আছেন। কোনওভাবে ছবির মুক্তি হতে দেওয়ার বিরোধি তাঁরা। এজন্য জন-কার্ফিউ -এর ডাক দিয়েছেন রাজপুত কর্নি সেনা প্রধান। এদিকে, মুম্বইতে পদ্মাবত নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে ৩৫ জন কর্নি সেনা গ্রেফতার হয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad