পটাশপুরে বিজেপির ডেপুটেশন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

পটাশপুরে বিজেপির ডেপুটেশন


চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর ২ নং ব্লকের বিজেপির পক্ষ থেকে ১৪ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন পটাশপুর ২ নং ব্লকের দুইহাজার বিজেপি কর্মী নেতারা।উপস্থিত ছিলেন এলাকার মানুষরা।বিজেপি কর্মীরা জানান, এই ১৪ দফা দাবি প্রশাসন যদি কিছুনা করে তাহলে আমরা পরবর্তী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। পটাশপুর ২ নং ব্লকের বিডিও শুভজিত কুন্ডু বলেন, এই ১৪ দফা দাবির কাজ করার ব্যবস্থা নেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব।মূলত বেছে বেছে বিজেপি কর্মীদের পুলিশি হয়রানি,মিথ্যা মামলা,শাসক দলের সন্ত্রাস।শাসক দলের দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। প্রথমে বিজেপি কর্মী সমর্থকরা পটাশপুর মিছিল করেন পরে বিডিওকে ডেপুটেশন দেন।এই ডেপুটেশনকে কেন্দ্র করে কোনও গন্ডগোল যাতে না হয় সেই জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad