রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার বারুইপুর হাসপাতাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 January 2018

রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার বারুইপুর হাসপাতাল



মৃন্ময় নস্কর, বারুইপুর:  গত ৩ তারিখ মগরাহটে যুগদিয়া গ্রামের বাসিন্দা রুকসানা বিবি প্রসব যন্ত্রণা নিয়ে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি  হয়। ওই দিন রাতে একটি বাচ্চা জন্ম দেয় রুকসানা। এর পরেই অসুস্থ হয়ে পড়ে তিনি।রবিবার হঠাৎ রুকসানা মারা যায় বলে জানা যায়। রোগীর বাড়ির লোকের অভিযোগ, তাদেরকে রোগীকে দেখতে দেওয়া হয়নি শুধু তাই নয়, পরিবারের আরও অভিযোগ, ডাক্তার রুকসানাকে চিকিৎসাও করেনি। এরপরই উত্তেজনার সৃষ্টি হয়। চিকিৎসক ও হাসপাতালকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।  হাসপাতাল ভাঙ্গচুর করা হয়।হাসপাতাল চত্বরে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad