ছাত্র-ছাত্রী বোঝাই পিকনিকের বাস উল্টে আহত ৭০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 January 2018

ছাত্র-ছাত্রী বোঝাই পিকনিকের বাস উল্টে আহত ৭০



ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্র ছাত্রী বোঝাই পিকনিকের বাস উলটে জখম ৭০ জন।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বোতলবাডি এলাকায় ৩৪ নং জাতীয সড়কে ।আহত ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।এদের মধ্যে বেশ কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।
রায়গঞ্জ বন্দর এলাকার দুই প্রাইভেট টিউটর সুনীল সাহা ও সুব্রত দাস তাদের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে বাসে রিজার্ভ করে ফেরার পথে করণদিঘি থানার বোতলবাডি এলাকায় ৩৪ নং জাতীয সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায।বাসে থাকা ৭০ জন ছাত্র ছাত্রী ও অভিভাবকসহ সকলেই আহত হন।এদের মধ্যে ৩০ জনকে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট  হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad