মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গা সাগর মেলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক একটি সাংবাদিক বৈঠক করলেন আলিপুরে। এবছর গঙ্গা সাগরের এবছরের বাজেট প্রায় সত্তর লক্ষ টাকারও বেশি। এবছর মেলার প্রায় এক গুচ্ছ নতুন ভূমিকা নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের পক্ষ থেকে। এবছর থাকছে নতুন ১৬ টি স্যাটেলাইট ফোন । এই ফোনের কাজ ভূমিকম্পতে যদি কোনও নেটওয়ার্ক কাজ না করে, তাহলে এই স্যাটেলাইট ফোনটি কাজ করবে। এছারা থাকছে ইন্টারনেট ব্যবস্থা অারও উন্নত হবে জানিয়েছে জেলাশাসক । পুরো মেলাটিতে থাকছে ৫০০ টি সিসিটিভি ক্যামেরা অন্তর্ভুক্ত। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো। ও নজর দারির জন্য ৪৬ টি এলসিডি টিভিও থাকছে । এছাড়াও সরকারি ১২৫৮ টি বাস থাকছে তীর্থযাত্রীদের যাবার জন্য কচুবেরিয়া পয়েন্ট থেকে গঙ্গা সাগর পযন্ত।এবছর মেলা শুরু ৯ জানুযারি থেকে ১৭ জানুয়ারি পযম্ত। ও এবছর মকর সংক্রান্তি চান ১৪ জানুযারি।এবছরে মেলার করা নিরাপত্তা মোরা থাকবে।গত বছর গঙ্গা সাগর মেলাতে প্রায় ১৫ লক্ষ লোক এসেছিলো এবছর মনে করে প্রায় ৩০ লক্ষ লোক আসবে বলে মনে করছে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক।
পাশাপাশি গঙ্গাসাগর মেলা নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক বলেন, প্রেসক্লাবের প্রস্তাবনায় যে সব সাংবাদিক গঙ্গাসাগর মেলায় থাকবেন তাদের সকলকে প্রেস লেখা জ্যাকেট দেওয়া হবে।

No comments:
Post a Comment