দূর্বল পাঠকরা ভিডিওটি দেখবেন না : ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে এক যুবক , ভাইরাল লাইভ ছবি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 January 2018

দূর্বল পাঠকরা ভিডিওটি দেখবেন না : ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে এক যুবক , ভাইরাল লাইভ ছবি




ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যু সাথে লড়াই করছে এক যুবক , ভাইরাল সেই লাইভ ছবি ।দূর্বল পাঠকরা ভিডিওটি দেখবেন না ।ফেসবুকে ভাইরাল হওয়া এই ভিডিওটি সর্ম্পকে দেওয়া তথ্য ও ভিডিও থেকে জানা গেছে,  পড়ন্ত বিকেলে এক যুবককে দেখা যাচ্ছে ট্রেন লাইনের পাশেই দাঁড়িয়ে আছেন। তুলছেন সেলফি। পিছন দিক থেকে ছুটে আসছে  ট্রেন। ফ্রেমটিকে পারফেক্ট করার চেষ্টা চালাচ্ছেন শিবা নামে ওই যুবক। ট্রেন তখন অনেকটাই কাছে। ফ্রেমের বাইরে থাকা কেউ সতর্ক করলেন তাঁকে। সরে আসতেও বললেন। কিন্তু সেকথায় কান না দিয়ে তখন পারফেক্ট সেলফির নেশায় বুঁদ শিবা। বরং হাত উঁচিয়ে আঙুল দিয়ে ট্রেনের দিকে দেখানোর চেষ্টা করলেন তিনি। আর ঠিক সেই সময়েই দ্রুত গতির ট্রেন ধাক্কা মারল তাঁকে। স্বভাবতই উল্টে পাল্টে গেল ফ্রেম।এমনই এক ভয়ংকর ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। শিউরে ওঠার মত ভিডিওটি একটি জলজ্যান্ত প্রমাণ সেলফির নেশা কি ভয়ংকর ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এই সমাজে। শিবা মারা যাননি। তাঁর মাথায় আঘাত ভয়ংকর। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায় আরপিএফ। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন সেলফি প্রেমী শিবা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ভরতনগরে।

No comments:

Post a Comment

Post Top Ad