কলকাতা ডেক্স,
২ডিসেম্বর : পাওয়ার হাউজে ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধরা
পড়ল ডাকাত। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার সিমলার দিল্লি রোডে
একটি পাওয়ার হাউজে।
পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন গভীর রাতে ছয় জনের একটি ডাকাত দল দিল্লি রোডের ওই
পাওয়ার হাউজে হানা দেন। সেখানে দুই নিরাপত্তারক্ষীর মাথায় বন্দুক ঠেকিয়ে একটি ঘরে
আটকে দেয়। এরপর ডাকাত দলটি পাওয়ার হাউজে থাকা একাধিক লোহার যন্ত্রাংশ ট্রাকে তুলে
নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
ওই
সময়ে এক নিরাপত্তারক্ষী তার মোবাইল ফোন থেকে শ্রীরামপুর থানায় ফোন করে ঘটনাটি
জানায়। এরপর রাতের টহলরত পুলিশ কর্মীরা দিল্লি রোডের
দির্ঘাঙ্গীমোড় এলাকা থেকে ওই ট্রাক ও চারজন ডাকাতকে ধরে ফেলে। ২জন ডাকাত পালিয়ে
যায়। পুলিশ জানিয়েছে ধৃতরা প্রত্যেকেই দক্ষিন ২৪ পর্গনার বিভিন্য থানা এলাকায়
থাকেন। এদের কাছ থেকে একটি একটি ভোজালি, একটি পাইপ গান, লোহার রড সহ
একাধিক জিনিষপত্র উদ্ধার হয়েছে।


No comments:
Post a Comment