বর্ধমান মাটি উৎসবে মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

বর্ধমান মাটি উৎসবে মুখ্যমন্ত্রী


মাটি উৎসবের মঞ্চ থেকে দুই বর্ধমান জেলাকে নির্মল জেলা বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন ১৫ টি প্রকল্পের উদবোধন ও ৭২ টি প্রকল্পের শিলান্যাস করলেন তিনি।
পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নির্মল জেলার স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে । ষষ্ঠ মাটি তীর্থ কৃষি কথা মেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানের কালনাগেটের কৃষিখামারে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি ওই মঞ্চ থেকেই দুই জেলাকে নির্মল জেলা ঘোষণা করেন। মেলা উদ্ধোধনের পাশাপাশি তিনি এদিন ওই মঞ্চ থেকেই এক গুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্ধোধন করেন। তিনি জানান আগামী ২৯ জানুয়ারী কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পাঁচ লক্ষ পরিবারের হাতে আবাসযোজনার ঘর তুলে দেওয়া হবে। রায়না, বর্ধমান ,জামালপুর ও মেমারীতে ১৯ কোটি টাকা খরচ করে চারটি বিদ্যুতের সাবস্টেশন তৈরীর কথা জানাম মুখ্যমন্ত্রী। ৩০ লক্ষ কৃষক পরিবারকে ১২ শো কোটি টাকা কৃষি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। নিম্ন দামোদর অববাহিকায় নদী বাঁধ সংস্কার করা হবে আগামী দুবছরের মধ্যে।

No comments:

Post a Comment

Post Top Ad