চাঁদনী,নন্দীগ্রাম: চ্যালেঞ্জ দিলাম আগামী পঞ্চায়েতে নন্দীগ্রামের একটি বুথে জিততে পারলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আসবেনা। একটি বুথ শুধু জিতে দেখান। আমার দলের লোকেরা যে বুথে বলবে সমস্যা আছে আমি সেখানে প্রচার করতে যাব। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মনে রাখবেন ধর্মের নামে রাজনৈতিক সুড়সুড়ি দিয়ে নন্দীগ্রামে কোনও লাভ হবেনা। এদিন নন্দীগ্রামের সম্পৃতি পদযাত্রা হয় টেন্গুয়া থেকে। কয়েক দিন আগে হুনুমান পদযাত্রা নামে গন্ডগোল হয়। সেই গণ্ডগোল এর পরে এই সিদ্ধান্ত নেই নন্দীগ্রাম তৃণমূলের।
এদিন নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া মোড় থেকে থানা মোড় পর্যন্ত মিছিল করার পর থানা মোড়ের জনসভায় যোগ দেন। এরপর তিনি নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়ার সভায় যোগ দেন। থানা মোড়ের সভায় বলেন, আমাকে সিপিএম ও মাওবাদী আটকাতে পারেনি। মুর্শিদাবাদে অধীর চৌধুরি আমার কিছু করতে পারেনি। তিনি এখন মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় এসে থাকেন। নন্দীগ্রামে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করলে ফল ভালো হবেনা। আমি এই জিনিস সহ্য করবনা। মনে রাখবেন শুভেন্দু অধিকারীর কোনও ধর্ম নেই। আমার একটাই ধর্ম মানব ধর্ম।

No comments:
Post a Comment