বিবেকানন্দর জন্ম দিন মানব মিলনে একাকার হল ঝাড়গ্রাম। জঙ্গলমহল মেতে উঠল অাদিবাসী,সাধারনে নাচ,গানে। ছৌ এর দূর্গা, মহিশাসূর এর প্রদর্শনে।
ঝাড়গ্রামের সাংসদ ডাক্তার উমা সরেন, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ প্রশাসনিক কর্তা। ঝাড়গ্রামের স্কুল গুলির ছাত্র, ছাত্রী সহ সাড়ে তিনশো লোক শিল্পী সহ আড়াই হাজার লোকজনের বর্নাঢ্য র্যালি মাতাল ঝাড়গ্রাম শহর। ধামসা মাদল ,ড্রাম,ছৌর বোল মিলেমিশে একাকার। ঝাড়গ্রামের ডিএম অফিস থেকে শুরু করে শহর পরিক্রমা করে রবীন্দ্রপার্কে শেষহয়। সেখানে প্রদীপ প্রজ্বলন ও বক্তব্যর মধ্য দিয়ে শেষ অনুষ্ঠান।
স্বামী বিবেকানন্দের বানী ও আদর্শ দিকে দিকে পৌঁছে দিতে শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৫৬তম জন্ম দিবসকে সামনে রেখে খানাকুল কৃষ্ণভামিনী বালিকা বিদ্যালয়ের প্রায় ১৪০০ ছাত্রী একটি শোভাযাত্রার আয়োজন করেন। এদিন সকাল ১১টা নাগাদ স্কুল প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে খানাকুল ১ ব্লক,বাজার,থানা চত্বর ঘুরে শোভাযাত্রাটি পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়। শোভায়াত্রাটির নেতৃত্বে ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা খানাকুল কৃষ্ণভামিনী বালিকা বিদ্যালয়ের সভাপতি,প্রধান শিক্ষিকা সহ স্কুলের শিক্ষিকা ও অশিক্ষক কর্মীবৃন্দ।

No comments:
Post a Comment