তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2018

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, মৃত ১



চাঁদনী,কেশপুর:  কেশপুরের ৪নম্বর অঞ্চল কেওসা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, মৃত ১,  আহত ২। মৃতের নাম চিত্তরঞ্জন ভুঁইয়া। অভিযোগ, শুক্রবার দুপুরে ৪নম্বর অঞ্চল সভাপতি সুলতান চৌধুরীর নেতৃত্বে চিত্তরঞ্জন ভূঁইয়ার উপর হামলা চালানো হয়। তাকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় আরো ২জন আহত হয়। আশঙ্কাজনক জনক অবস্থায় চিত্তরঞ্জন বাবুকে কলকাতা নিয়ে যাওয়ার পথে কোলাঘাট এর কাছে মারা যায়। অন্য আহতদের কলকাতা নিয়ে যাওয়া হয়েছে।
চিত্তরঞ্জন ভূঁইয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। চিত্তরঞ্জন বাবু কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান অনুগামী বলেই পরিচিত। কয়েকদিন আগে তৃণমূলের ৪নম্বর অঞ্চল সভাপতি সুলতান চৌধুরীকে সরানোর চেষ্টা চলছিল। সুলতান ছিল সঞ্জয় পান বিরোধী। সুলতান কে পছন্দ করতোনা চিত্তরঞ্জন। আজ কেওসা বাজারে চিত্তরঞ্জন এর উপর হঠাৎই হামলা চালানো হয়। যদিও কেশপুর থানার পুলিশ এটাকে পারিবারিক বিবাদ বলেই জানিয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad