কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারি : হুগলি জেলা বার এ্যাসোশিয়েশনের পরিচালন মণ্ডলীর নির্বাচনে সব আসনে প্রার্থীই দিতে পারলনা তৃণমূলের আইনজীবী সেল। অভিযোগ, চুঁচুড়ায় তৃণমূলের বিধায়ক ও মন্ত্রী থাকা সত্বেও কেন তৃণমূল তাদের প্রার্থী দিতে পারলনা। এই নিয়ে আইনজীবীদের মধ্যে ব্যপক গুঞ্জন শুরু হয়েছে। মঙ্গলবার ছিল চুঁচুড়া
জেলা জর্জ আদালতের হুগলি জেলা বার এ্যাসোশিয়েশনের পরিচালন সমিতির নির্বাচন। এদিন নির্বাচনে মোট ১৫টা আসনের মধ্যে ১৩টি আসনে তৃণমূলের আইনজীবী সেল প্রার্থী দিতে পারেনি। যেদুটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। সেখানেও তাদের শোচনীয় পরাজয় হয়েছে। বিগত নির্বাচনেও ঠিক এমনটাই হয়েছিল বলে খবর মিলেছে। সেখানেও তৃণমূলের দেওয়া সমস্ত প্রার্থীর শোচনীয় পরাজয় হয়েছিল। সেই ঘটনার পরও তৃণমূল শিক্ষা নেয়নি বলে অভিযোগ তৃণমূলের আইনজীবী সেলের একাংশের নেতাদের। তৃণমূল কংগ্রেস চলতি বছর বছর সহ সভাপতি ও সহ সম্পাদক পদে প্রার্থী দেয় বলে খবর। সেখানেও অরাজনৈতিক মঞ্চের প্রার্থীরা যথাক্রমে অশেষ ভট্টাচার্য ও নির্মল চক্রবর্তী যথেষ্ট ভোটের ব্যবধানে দলের প্রার্থী সুকান্ত চক্রবর্তী ও দ্বিপান্নিতা সিংহকে হাড়ান। এই বিষয়টি নিয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের মধ্যে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে বলে খবর। দলের সংগঠক আইনজীবীদের বক্তব্য, যার নেতৃত্বে বিগত নির্বাচনে এই শোচনিয় পরাজয়। তাকেই দলের তরফে আইনজীবী সেলের সভাপতি করে দিয়েছে। এই নিয়ে বিক্ষুব্ধ আইনজীবীরা আদালতের অন্যান্ন সকল বিষয়ের পাশাপাশি সংগঠন নিয়ে আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দারস্ত হতে চলেছেন বলে খবর মিলেছে। বারের এক সদস্য তৃণমূলপন্থী আইনজীবী দীপ্তব্রত বটব্যাল বলেন, অবিলম্বে তৃণমূলের আইনজীবী সেলের সভাপতির অপসারন দরকার। হুগলি জেলা বার এ্যাসোশিয়েশনের সম্পাদক শুভাশীষ চন্দ্র বলেন, আমাদের বার অরাজনৈতিক সংগঠন। এখানে রাজনীতির কোনও জায়গা নেই।

No comments:
Post a Comment