বিশ্ববিদ্যালয়ের উপর শিক্ষামূল্য বাড়ানোর অভিযোগ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

বিশ্ববিদ্যালয়ের উপর শিক্ষামূল্য বাড়ানোর অভিযোগ!



চাঁদনী,মেদিনীপুরঃ মেদিনীপুর এর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই মেদিনীপুর জেলার একাধিক বেসরকারী বি এড কলেজ রয়েছে। আর এই সমস্ত কলেজের অভিযোগ বিশ্ববিদ্যালয় তাদের নতুন নিয়মে ২০১৬-১৮ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক শিক্ষামূল্য এক লাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে হ্মুব্ধ কলেজগুলি খড়্গপুরের একটি বিএড কলেজে এক বৈঠকে বসেন সেখান থেকে ঠিক হয় তারা এর বিরুদ্ধে লিখিত ভাবে বিশ্বববিদ্যালয় কর্তৃপক্ষ কে জানাবেন। অন্যদিকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ইন্সপেক্টর ওফ কলেজস্ ডঃ অভিজিৎ রায় চৌধুরী টেলিফোনে জানান, "বি এড কলেজ গুলির জন্য এক টাকাও বৃদ্ধি করা হয়নি। তবে গতবার ওদের জন্য ফুস মুকুব করা হয়েছিল। এবার আবার পূর্বাবস্থায় ফিরে গিয়েছে। সেটাকে কেউ কেউ ফুস বৃদ্ধি হিসেবে দেখাতে পারে।"

No comments:

Post a Comment

Post Top Ad