স্ত্রীকে গুলি করে খুন করল স্বামী।মঙ্গলবার গভীর রাতে নারগিস বিবি নামে বছর চব্বিশের ওই গৃহবধূকে গুলি করে খুন করে গুণধর স্বামী। মুর্শিদাবাদে নওদা থানার আইসনগর গ্রামের এই ঘটনায় অভিযুক্ত স্বামী রাজা সেখকে আটক করে নওদা থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে অনুমান পুলিশের।
No comments:
Post a Comment