শিশুদের জন্য পুলিশের অভিনব উপহার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

শিশুদের জন্য পুলিশের অভিনব উপহার


সাধারণত পুলিশ নামটা শুনলে সবার আতঙ্ক হয় মনে। ছোট থেকে বড় সবারই। উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের ময়নাতে মঙ্গলবার দুপুরে একদল পথশিশু সটাং হাজির জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অফিসে । তাদের বয়স কারোর বা তিন কারোর পাঁচ, ছয় । তাদের বক্তব্য শুনে বোঝা গেল  এই পুলিশ কর্তা তাদেরকে সব ধরনের সহযোগিতা করে থাকেন । তাই বছরের প্রথমে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুল হয়নি তাদের ।নিজেরা হাতে বানিয়ে একটি উপহার এই পুলিশ কর্তাকে তুলে দিতে তাদের মনে ভিত সঞ্চার হয়নি এতটুকুও । কারন এই সব শিশুরা বুঝতে পেরেছে এই সব পুলিশ তাদের বন্ধু ।
এই সব শিশুদের কাছ থেকে উপহার ও নববর্ষের শুভেচ্ছা পেয়ে বেশ আপ্লুত অভিজিৎ বাবু। তবে তিনি বলেন, " এই সব শিশুরা দেশের ভবিষ্যৎ। তারা আমাদের পরিবারের একজন । এই শীতের মরসুমে তাদের নিয়ে একটু ঘুরিয়ে পিকনিকের আয়োজন করবো বলে ভাবছি"।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই চেয়েছিলেন । মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছা আজ বাস্তবে পরিণত হলো উত্তর ২৪ পরগনা জেলায় ।

No comments:

Post a Comment

Post Top Ad