ব্রেকিং : পড়ুন তৃণমূল ছাত্রনেতার কীর্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

ব্রেকিং : পড়ুন তৃণমূল ছাত্রনেতার কীর্তি





নিজস্ব প্রতিনিধি,অশোকনগর:কুপ্রস্তাবে রাজি না হওয়াতে গৃহবধূকে মারধর বিধায়ক ঘনিষ্ঠ তৃনমূল ছাত্র নেতার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকার।আক্রান্ত গৃহবধূর অপর্না সরকারের অভিযোগ দীর্ঘদিন ধরে বাড়ির পাশের পাপন সরকার নামে এক ছাত্র নেতা তাকে কুপ্রস্তাব দিত। মাস খানেক আগে একবার রাতের অন্ধকারে মহিলাকে ধরে প্রেম প্রস্তাব দেয়।  রবিবার সামান্য বিষয় নিয়ে ঝামেলা বাধে পাশের এক পরিবারের সাথে । এই নিয়ে ঘটনার সুত্রপাত । সোমবার বিকেলে পাপন সরকার গৃহবধূকে বদনাম দিয়ে ঘরে ঢুকে বেধড়ক মারধর করে পেটে লাথি মারে পর্যন্ত । মহিলার পোশাক ছিড়ে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় বারাসতে রেফার করা হয় গৃহবধুকে। গৃহবধূ ও প্রতিবেশী মহিলারা অভিযোগ করে সব সময়  বিধায়ক ধীমান রায় এবং পুলিশের নাম নিয়ে হুমকি দেয় বলে অভিযোগ করে। অশোকনগর থানায় ওই ছাত্র নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। তবে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তদন্তে অশোকনগর থানা।

No comments:

Post a Comment

Post Top Ad