২০ শে জানুয়ারী থেকে নিখোঁজ অভিষেক চৌবের মৃতদেহ উদ্ধার হল হুগলীর উত্তরপাড়া গঙ্গার ঘাট থেকে।জগদ্দল থানার অন্তর্গত সুন্দিয়াপাড়া পুর্বাশা এলাকায় বাড়ি অভিষেকের। ২০ তারিখ হঠাৎ বাড়িতে ফোন আসে অভিষেকের বাড়িতে,যে অভিষেককে পেতে গেলে টাকা দিতে হবে। এরপরে জগদ্দল থানায় অপহরনের অভিযোগ দায়ের করে অভিষেকের পরিবার।
পুলিশ মোবাইল ফোনের সুত্রধরে তিনজন গ্রেপ্তার করে। এদের নাম মহ: সারফারোজ,মহ: উকিল এবং মহ: জাহিদ। পুলিশের জেরা করছে।প্রাথমিক ভাবে ধৃতেরা জানায় যে টাকার জন্যই তারা অভিষেককে অপহরনের ছক করেছিল। টাকা না মেলায় তারা অভিষেককে খুন করে গঙ্গায় দেহ ফেলে দেয়।

No comments:
Post a Comment