ব্রেকিং: জিআরপির তৎপরতায় ধৃত শেষ ট্রেনের ছিন্তাইকারী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 February 2018

ব্রেকিং: জিআরপির তৎপরতায় ধৃত শেষ ট্রেনের ছিন্তাইকারী


মৃন্ময় নস্কর, ডায়মন্ডহারবার :ডাউন ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে ছিন্তাইকারীর হাতে গুরুতর জখম হন সান্তনু গায়েন নামে ডায়মন্ড হারবার মাধবপুরের বাসিন্দা।বুধবার রাতের শেষ ট্রেনে ফিরছিলেন সান্তনু। গুরুদাস নগর স্টেশনে ট্রেনের ওই কামরা পুরোপুরি খালি হয়ে যায়। রাত ১.৪৫ নাগাদ গুরুদাস নগর ও ডায়মন্ড হারবার স্টেশনের মাঝামাঝি এই ছিন্তাইকারী সান্তনু গায়েনকে আক্রমন করে। মাথায় রড দিয়ে আঘাত করে। সান্তনুর কাছে থাকা টাকা, ঘড়ি লুঠ করে সে।সান্তনুর পরিবারের লোকজন ডায়মন্ড হারবার জিআরপিতে অভিযোগ দায়ের করেছ। বৃহস্পতিবার জিআরপি পুলিশ ছিন্তাইকারীকে গ্রেপ্তার করে। ছিন্তাইকারীর নাম আনিচুর মন্ডল। রেল পুলিশ সুত্রে খবর উত্তর ২৪ পরগনার স্বরুপনগর থানার দেওড়ায় স্থায়ী ঠিকানা। বর্তমানে বারুইপুর থানার মল্লিকপুরের খাঁ পাড়ার বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে ৩৯৪(ডাকাতি) ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে তার ১৪দিনের জেল হেপাজত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad