ভাঙড়ে সভায় ঐকবদ্ধ লড়াইয়ের ডাক শোভনের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 February 2018

ভাঙড়ে সভায় ঐকবদ্ধ লড়াইয়ের ডাক শোভনের

ভাঙড় :দলের মধ্যে যতই বিরোধ থাকুক না কেন শত্রু যখন বেরিয়ে এসে ছোবল মারার চেষ্টা করবে তখন বিভিন্ন প্রান্ত থেকে ঐকবদ্ধ ভাবে লড়াই করতে হবে। ভাঙড়ে রাজনৈতিক কর্মী সন্মেলেনে এসে বললেন মন্ত্রী শোভন চ্যাটার্জী। পাশাপাশি তিনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করার কথা বলেন। রবিবার ভাঙড়ের ঘটকপুকুরে ভাঙড় ১ ব্লকের ৩ টি অঞ্চল নিয়ে রাজনৈতিক কর্মী সন্মেলন হয়েছে। এদিন এই সন্মেলনে ভাঙড় কান্ডে মৃত গ্রামবাসী মফিজুল ইসলামের স্ত্রী সাবেরা বিবিকেও দেখতে পাওয়া যায়। তৃণমূল নেতা কাইজার আহমেদ মন্ত্রী ও দলের জেলা সভাপতি শোভন চ্যাটার্জীর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। সাবেরা বিবির কথা মন্ত্রীকে জানান কাইজার ।
মন্ত্রী বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এদিনের সন্মেলনে এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা, আবু তাহের সর্দার, কাইজার আহমেদ, আরাবুল ইসলাম, নান্নু হোসেন, ওহিদুল ইসলাম, যুব নেতা সঞ্জীব সরকার ছাত্র নেতা বাহারুল ইসলাম প্রমুখ ভাঙড়ের সব নেতারাই এই সন্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানেই এদিন মন্ত্রী তথা জেলার সভাপতি শোভন চ্যাটার্জী দলের কর্মী নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন। বলেন, পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়েনের কাজ করতে হবে। কারুর সঙ্গে কারুর মতের মিল না থাকতে পারে। তবে দলের বিষয়ে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে। মনে রাখতে হবে দলের নেত্রী যেটা চান তা করতে হবে। গর্ত থেকে বেরিয়ে কেউ আক্রমন করলে ভাঙড়ের সব অংশ থেকে এসে তার মোকাবিলা করতে হবে। এদিন মন্ত্রী ভাঙড়ে বিদ্যুৎ সাব স্টেশন নিয়েও সরব হন। বলেন, কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। আর কয়েকটা খঁুটি বসালেই সাব স্টেশন কাজ শুরু করত। কিন্তু কারা কিভাবে সেই কাজ আটকাল তা সব জানা গেছে।
তবে মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তখন ভাঙড়ে সাব স্টেশন হবেই। এদিন মন্ত্রী রেজ্জাক মোল্লাও তাঁর বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনমুখী কাজের সুযোগ সুবিধা যেন গরিব মানুষ ঠিকঠাক পান তা দেখার ভার দলের নেতা কর্মীদের। সেখানে যেন কোন অস্বচ্ছতা না থাকে। পঞ্চায়েত নির্বাচানের প্রার্থী নির্বাচানের ক্ষেত্রেও শিক্ষিত প্রার্থী দাঁড় করাতে হবে। যাতে নির্বাচিত প্রার্থী নিজেই পঞ্চায়েতের কাজ চলাতে পারেন। তার দিকে নজর দিতে হবে। সভায় আরাবুল ইসলাম তাঁর বক্তব্য বলেন, চলার পথে নেতারা ভুল করলে তার জন্য ক্ষমাপ্রার্থী হতে কোন দ্বিধা নেই।নান্নু হোসেন বলেন, আমরা ভাঙড়ে ঐকবদ্ধ এখানে কোন বিরোধী শক্তির স্হান নেই। এদিনের সভা প্রসঙ্গে ভাঙড় ১ এ ব্লকের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদ বলেন, পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে আমাদের রাজনৈতিক কর্মী সন্মেলন হয়েছে। ভাঙড়ের ৩ টি অঞ্চল কে নিয়ে এই সভায় জেলা সভাপতি তথা শোভন চট্টোপাধ্যায় যে ভাবে তাঁর মুল্যবান সময় দিয়ে কর্মী সমর্থকদের উৎসাহিত করেছেন তাতে আমরা গর্বিত।

No comments:

Post a Comment

Post Top Ad