হিন্দুতে মজেছে পাঠক : কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে বেশি বিক্রি হচ্ছে "....হিন্দু " - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 February 2018

হিন্দুতে মজেছে পাঠক : কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে বেশি বিক্রি হচ্ছে "....হিন্দু "



পায়েল দেব,কলকাতা:  'Why am I Hindu' নামে একটি বই কলকাতা ৪২ তম আন্তর্জাতিক বইমেলাতে জনপ্রিয় হয়ে উঠেছে। বিক্রিত বইয়ের তালিকার শীর্ষে 'Why am I Hindu'

  সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজনৈতিক লড়াইয়ে ধর্মবিদ্বেষ  নিয়ে বিভিন্ন প্রকার দল মাথা চাড়া দিয়ে উঠেছে।যদিও ধর্ম কোনও দলের নয়, তবুও দল গুলো ধর্মকে নিয়ে পক্ষে বিপক্ষে টেনে ব্যাখ্যা করছে ডান ও বাম দল গুলি। যার কারণে বাদুড়িয়া,ধূলাগড়,ভাঙড় সহ অন্যান্য জায়গায় বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলিতেও হিংসার ঘটনা ঘটে চলেছে।ফলে সাধারণ মানুষের একাংশ ধর্মবিদ্বেষী হয়ে পড়ছে। তারা বিষয়টিকে আরও  বোধগম্যেতে আনার জন্য বইমুখী হয়ে উঠছে। তারই দৃষ্টান্তস্বরূপ ধরা পড়ল ব্রেকিংবাংলার ক্যামেরায়।



কলকাতার ৪২তম আন্তর্জাতিক বইমেলায় রুপা প্রকাশনী নামে একটি স্টলে হোয়াই 'অ্যাম আই হিন্দু' নামে বইটি প্রত্যেকদিন কয়েক হাজার করে বিক্রি হয়ে চলেছে। রুপা প্রকাশনীর দাবী, তাদের স্টল থেকে বিক্রি হওয়া প্রত্যেকটি বইয়ের সঙ্গে সাপ্লিমেনটারি হিসেবে ওই বইটি পাঠকরা কিনছে। প্রসঙ্গত হোয়াই অ্যাম আই হিন্দু বইটি ধর্ম ভিত্তিক প্রসঙ্গ নিয়ে ছাপা হয়েছে। যাতে পাঠকরা বইয়ের সামনের পাতাটি দেখেই আকৃষ্ট হয় তার জন্য দুই তিন রকমের রঙ দিয়ে ছাপিয়ে তা বিক্রি করা হচ্ছে। ২০১৮ সালের এই কলকাতা বইমেলার উদ্দেশ্যে পাঠকদের দেশ,রাজ্য সম্পর্কে জাগৃত করতে রুপা প্রকাশনী প্রথম এই বইটি প্রকাশ করেছে। পাশাপাশি এই বই পড়ার সুযোগ পেয়ে খুবই উত্সাহী পাঠকরা।

রুপা প্রকাশনীর এক কর্মী সোনা কুন্ডু বলেন, তাদের স্টল থেকে প্রত্যেকটি বইয়ের সঙ্গে 'হোয়াই অ্যাম আই হিন্দু' বইটি মারাত্মকভাবে বিক্রি হচ্ছে।খুব কমই এমন ক্রেতা আছে যারা এই বইটি কিনছেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর আন্দোলন, দেশের স্বাধীনতা আন্দোলন,আব্দুল কালামের জীবনী, সুন্দরবনের প্রকৃতি, গান্ধীজির জীবনী ও নানা বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনীর চেয়েও অনেক বেশি হারে 'হোয়াই অ্যাম আই হিন্দু' বইটি বেশি বিক্রি হচ্ছে। প্রতিদিন এই বইটি আলাদা করে কয়েক হাজার স্টকে রেখে দিতে হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad