রং বা আবিরই কি ধীরে ধীরে এগিয়ে দিচ্ছে কঠিন রোগের দিকে?
দেশি-বিদেশি গবেষকার
জানাচ্ছে এরকমটাই ৷ হোলিতে ব্যবহার করা আবির নাকি বেশ ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য
৷ ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷
অনেকেই বলে থাকেন,
রং দিয়ে দোল খেলা খারাপ,
আবির দিয়ে নয় ৷ তবে
নতুন গবেষণায় উঠে এল তথ্য, আবিরও যথেষ্ট
পরিমাণে ক্ষতিকারক স্বাস্থ্যের পক্ষে ৷
তথ্য অনুযায়ী,
আবির তৈরিতে সবচেয়ে বেশি
ব্যবহার হয় ধাতুর গুঁড়ো ৷ সঙ্গে মেশানো হয় পলিয়েস্টার ৷ যা কিনা আমাদের
ত্বকের জন্য বেশ ক্ষতিকারক ৷ শুধু তাই নয়, রং খেলার সময় এই আবির কোনও মতে শরীরের ভিতর
চলে গেলে ক্ষতি করতে পারে আপনার কিডনি, লিভারেরও ৷
আবিরের মধ্যে
অনেক সময়ই অভ্র জাতীয় চিকচিকে জিনিস দেখা যায় ৷ এগুলো সবচেয়ে বেশি ক্ষতিকারক
স্কিনের জন্য ৷ চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত আবির
ব্যবহার করলে স্কিন ক্যানসারও হতে পারে ৷ আবির জিভে গেলে জিভে ইনফেকশন হওয়ার
সম্ভাবনা বেড়ে যায় ৷

No comments:
Post a Comment