ভাঙড়ে মর্মান্তিক বাস দুর্ঘটনা মৃত ১ আহত ২২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 February 2018

ভাঙড়ে মর্মান্তিক বাস দুর্ঘটনা মৃত ১ আহত ২২



 ভাঙড়  : মুর্শিদাবাদের ভয়াবহ বাস দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ফের বড়সড় দুর্ঘটনা এবার ভাঙড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছেন ১ জনেের এর পাশাপাশি জখম ২২ জন বাসযাত্রী। তাঁদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ন্যাযাশনা মেডিক্যাল কলেজে স্হা্থানান্তরিত করা হয়েছে।এর মধ্যে চন্দনেশ্বরের বাসিন্দা আমেলা বিবি (৫৫) হাসপাতালে নিয়ে যাওয়াা পথে মারা যায়।

 বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বোদরা বাজারের কাছে।


জানা গেছে, সোনারপুর থেকে ঘটকপুরের দিকে আসছিল এসডি ৩ রুটের  বাসটি। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নারকেলবেড়িয়ার কাছে একটি গাছে ধাক্কা মারে বাসটি।তাতে বাসের ভিতরে থাকা যাত্রীরা বাসের ভিতরে ছিটকে পড়ে। দুর্ঘটনায় কারো হাত ভাঙ্গে কারো পা ভেঙে এবং কারো মাথা ফেটে যায়। পুলিশ এবং স্হানীয়রা তড়িঘড়ি আহতদের নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তৃণমূল নেতা কাইজার আহমেদ এবং অহিদুল ইসলাম। দুজনাই হাসপাতালে আহতদের পাশে দাঁড়িয়ে তাঁদের চিকিৎসা ব্যবস্থার তদারকি করেন। এর পাশাপাশি আশঙ্কাজনক ব্যাক্তিদের তড়িঘড়ি ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, "এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা, খবর পেয়ে তড়িঘড়ি আহতদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি ভাঙড়ের সমস্ত অ্যাম্বুল্যান্স নিয়ে আহতদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেছি। বাস যাত্রীদের বক্তব্য, ঘটকপুকুর সোনারপুর রোডে বাস গুলি রেশারেশি করে দ্রুত গতিতে চলে প্রায় সময়ই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর থেকে পলাতক ঘাতক বাসের চালাক এবং খালাসি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad