মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 February 2018

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা



মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা।                                          ১৯৫২সালের ২১ শে ফেব্রুয়ারি  "রাষ্ট্র ভাষা বাংলা চাই "  দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের রাজপথ। পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ কচি প্রান। তাজা প্রানের বিনিময়ে অবশেষে দাবি পূরন। তাই প্রতিবছরের মত এবারো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের,টাকি বিজ্ঞান চক্র টাকি রাজবাড়ীতে শ্রদ্ধা  জ্ঞাপন করলো ভাষার বীর শহীদদের প্রতি। চারটি স্কুলের প্রায় ৫০০ ছাত্র / ছাত্রী, শিক্ষক / শিক্ষিকা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও বিজ্ঞান মঞ্চের সদস্য / সদস্যা ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহ সম্পাদক তথা উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি -সৌরভ চক্রবর্তী, টাকি বিজ্ঞান চক্রের সম্পাদক - প্রদীপ্ত সরকার,ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি - পার্থ মুখার্জি ও টাকি বিজ্ঞান চক্রের সভানেত্রী - মনীষা মুখার্জি। সকাল থেকে লিপলেট বিলি ও বুকে ভাসার ব্যাচ পরিয়ে দেওয়া হয়। ১০.৪৫ এ র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নৃত্ত, গান, আবৃতি ও বক্তৃতার মধ্য দিয়ে বীর শহীদদের স্বরন শ্রদ্ধা জানানো হয়। স্কুলের ছাত্র/ছাত্রী  গেয়ে উঠলো  আমার ভাইয়ের রক্তে রাঙান ২১ শে ফেব্রুয়ারি....

No comments:

Post a Comment

Post Top Ad