কেন পদত্যাগপত্র জমা দিলেন টাকী পৌরসভার চেয়ারম্যান? জানুন,,,, - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 February 2018

কেন পদত্যাগপত্র জমা দিলেন টাকী পৌরসভার চেয়ারম্যান? জানুন,,,,


 
   অরিন্দম হরি, বসিরহাট : মেয়াদ শেষ হতে ঢের বাকি, তার আগেই পদত্যাগ পত্র জমা দিলেন টাকী পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জী। কিন্তু মজার বিষয় পদত্যাগ পত্র জমা দেওয়ার পর থেকেই তার সাথে কোনো ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি সংবাদ মাধ্যমের। আর এনিয়েই জল্পনা তুঙ্গে।

     নয়জন তৃণমুল কাউন্সিলর, দুইজন বিজেপি বাকি পাঁচবাম কাউন্সিলর নিয়ে গঠিত পৌরসভায় গত আনুমানিক মাস দেড়েক আগেই দলীয় কাউন্সিলর রা অনাস্থা আনে সোমনাথ বাবুর বিরুদ্ধে। এর পর ই আজ স্বঃইচ্ছায় পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রে যদিও তিনি অনিবার্য কারন বলে উল্লেখ করলেও দলীয় কাউন্সিলর দের অনাস্থা আর অনিবার্য কারন, অন্যদিকে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলার সমীকরণটি কি পরিষ্কার? প্রশ্ন থেকেই যাচ্ছে।  যদিও দলের অন্দরমহলে নানা বিষয় ঘুরে বেড়ালেও সংবাদ মাধ্যমে মুখে কুলুপ দলীয় কাউন্সিলরদের।

No comments:

Post a Comment

Post Top Ad