বাম আমলে জ্যোতি বাবুর ছেলে চন্দন বসু পশ্চিমবঙ্গের অর্ধেক টাকা নিয়ে এখন কোথায় চলে গেছে কেউ জানে না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে চন্দন বসুকে দেখে নেব। সব টাকা ফেরত আনব। কিন্ত কই গেল সেই আশ্বাস? প্রশ্ন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের।তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, চোর কি ডাকাত খুঁজবে?নাকি ডাকাত চোর খুঁজবে? তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসার আগে সাধারণ মানুষ বলেছিলেন সন্ত্রাস দমন করবেন, কোনো অসুবিধা হতে দেবে না সাধারন মানুষের। কিন্ত কোথায় গেল সেই সব আশ্বাস?
একমাত্র এই সন্ত্রাস দমন করতে পুলিশই পারে, আর সেই পুলিশ দিতে পারবে শুধুমাত্র বিজেপি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একচোখ খোলা আর একচোখ বন্ধ। তাই তিনি হিংসা,আক্রমণাত্মক কোনো ঘটনা ঘটলে সেটা তিনি দেখতে পারেন না। অথচ সংখ্যালঘুদের কিছু বলে তা স্পষ্ট দেখতে পান। তিনি মুসলিম তোষণ করে তা জলের মতন পরিস্কার। তিনি শাসনের প্রসঙ্গ টেনে বলেন, শাসনে তৃণমূল সংখ্যালঘু সভাপতিকে খুন করে তাঁরই ভাই কিন্ত এটা দিদির চোখে পড়ে না। আবার হিন্দুরা কিছু করলে তা তাঁর চোখে পড়ে। সন্ত্রাসী হামলা, গুন্ডাবাহিনীতে তৃণমূল এখন পাহাড়ের চূড়ায়, মানবিকতা বলে কিছু নেই আর।


No comments:
Post a Comment