মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: খেলাতে হেরে গিয়ে আগুন লাগিয়ে রাগ মেটালো স্থানীয় এক ক্রিকেট দল। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার ৬নং ওয়ার্ডে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ১৬ দলের একটি ক্রিকেট টুর্নামেন্ট ছিল। ভারত মাতা কি জয় নামে একটি স্থানীয় দল শনিবার কোয়ার্টার ফাইনালে হেরে যায়।
অভিযোগ, তারপর থেকেই তারা গন্ডগোলের সৃষ্টি করে। সেই কারনে শনিবার প্রশাসনের সাহায্য নিয়ে খেলা চালানো হয়।রবিবার ফাইনালের পর সন্ধ্যা থেকে একটি বাউল গানের আয়োজন ছিল। সেই অনুষ্ঠান চলাকালীন ভারত মাতা কি জয় দলের কয়েকজন সদস্য প্রকাশ্যে মদ্যপান ও গালি গালাজ করতে থাকে। কমিটির তরফ থেকে বাধা দেওয়ায় তারা পেন্ডেল পুরিয়ে দেওয়ার হুমকি দেয়।
এদিন ভোর ৪টা নাগাদ কিছু মানুষজন দেখেন স্টেজে আগুন জ্বলছে। মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলেও সব কিছু পুড়ে যায়। ঘটনা স্থলে পুলিশ আসে। অভিযোগের ভিত্তিতে, পুলিশ বাবলু ভুইয়া নামে এক জনকে জেরার জন্য থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ তপন সর্দার ও বাবলু ভুইয়া নামে দুই অভিযুক্ত বিজেপি আশ্রিত গুন্ডা। প্রায় ১.৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

No comments:
Post a Comment