উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ও হিঙ্গলগঞ্জ সীমমান্তে পুলিশ ও বি.এস.এফ এর যৌথ উদ্যোগ ১১জন বাংলাদেশী সহ এক কোরিয়ান গ্রেফতার।
অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে এগারোজন বাংলাদেশীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ এবং বি.এস.এফ এর ৭৬ নং ব্যাটেলিয়ান এবং অন্যদিকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং বি.এস.এফ এর২ নং ব্যাটেলিয়ান অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে স্বরূপনগরের নবাতকাটি সীমান্ত চারজন বাংলাদেশী ও হাকিমপুর সীমান্ত থেকে এক জন কোরিয়ান এবং হিঙ্গলগঞ্জের বোলতলা সীমান্তে ৮জন বাংলাদেশীকে গ্রেফতার করে। তাদের কাছে কোন বৈধ নথি ছিল না । ধৃতদের মধ্যে তিনজন মহিলা,আটজন পুরুষ,একটিবাচ্চা এবং একজন কোরিয়ান পুরুষ নাম জিয়াং হো নামে ।ধৃতদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিলনা। সীমান্তে বি এস এফ-এর কঠোর নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে কীভাবে এদেশে প্রবেশ করলো তাই নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ ও বি.এস.এফ আধিকারিকরা। ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

No comments:
Post a Comment