জয়ন্ত সাহা: পাটনা বিলাসপুর ট্রেনে চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করল আরপিএফ বাহিনী। ঘটনা পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ঝাড়খণ্ডের বিদ্যাসাগর স্টেশনে। ধৃতদের কাছ থেকে নগদ টাকা, একটি ছুরি, সোনা ও রুপোর গয়না, চারটি মোবাইল, একটি এট্যাচি সহ বেশকিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ বাহিনী তল্লাশি অভিযান চালিয়ে বিদ্যাসাগর স্টেশন থেকে তাদের গ্রেফতার করে। ধৃতরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধৃতদের জেরা করে এই ঘটনায় আরও কেও জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে আরপিএফ বাহিনী।


No comments:
Post a Comment