বাংলায় দামাল সন্তানের হাত ধরে যা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 February 2018

বাংলায় দামাল সন্তানের হাত ধরে যা হল



আবার বাংলার চার দামাল সন্তানের হাত ধরে বাংলায় এলো তিনটি সোনা সহ মোট আটটি পদক। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার অভিক নন্দী, স্বস্তিক দাস, উজ্জ্বল সাধুখাঁ এবং অভিষেক কর্মকার. ব্যাক্তিগত ইভেন্টৈ অভিক নন্দী দুটি রুপোর পদক, স্বস্তিক দাস দুটি স্বর্ণ পদক, উজ্জ্বল সাধুখাঁ একটি স্বর্ণ ও রুপোর পদক এবং অভিষেক কর্মকার ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিলো।
প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক কর্মকার তার শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ব্যাক্তিগত ইভেন্ট-এ দু দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ইতি পূর্বে দেগঙ্গার স্বস্তিক দাস উজ্জল সাধুখাঁ এবং অভিষেক কর্মকার আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্ট থেকে বাংলার জন্য পদক এনে দিয়েছে। প্রশিক্ষক পার্থ প্রতিম পাল তার ছাত্রদের ফলাফলএর ইতিবাচক মন্তব্য করে বলেন ভবিষ্যতে বাংলার জন্য আরো পদক আনবেন বলে তিনি আশাবাদী।
   
১৬ ই ফেব্রুয়ারি থেকে ১৮ ই ফেব্রুয়ারি এই তিনদিন ধরে অনুষ্ঠিত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্বর্ণ ভারতী ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন KAI এর sports commition এর চেয়ারম্যান, উপস্থিত ছিলেন KAI এর referee commition এর চেয়ারম্যান আলতাব আলম এবং বিশিষ্ট অভিনেতা সুমন্ তলোয়ার এবং আরো অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad