নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: দশ বছর আগে অশোকনগর থানার পুমলিয়া এলাকার মিরাজুল হোসেন ৩০ এর সাথে কল্যানীর মৌসুমি বিবির বিয়ে হয়। বিয়ের সময় সাধ্যমত সমস্ত জিনিসপত্র দিয়ে বিয়ে দিয়ে ছিল মৌসুমির বাবা সিরাজ মন্ডল। বিয়ের কয়েক বছর পর থেকেই নানা কারনে অশান্তি লেগে ছিল সংসারে। সিরাজুল হোসেন পেশাগত কারনে আরবে থাকতো। নয় দিন আগে বাড়ি ফিরে এসেছে। তার পর থেকে দুজনের ভেতর অশান্তি চলছিল বলে পরিবার সূত্রের খবর। বৃহস্পতিবার দুপুরে এক মহিলার সঙ্গে সিরাজুলের সম্পর্ক আছে এই সন্দেহে অশান্তি চরম আকার ধারন করে। দুপুর বেলা নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোকজন সাথে সাথে অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে।
মৌসুমির পরিবারকে অসুস্থ বলে ফোন করে ডেকে আনে। তারা এসে দেখে তাদের মেয়ে মৃত অবস্থায় পরে আছে। শনিবার সকালে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় খুনের অভিযোগ দায়ের করে। এবং জামাই সিরাজুলের চরিত্র খারাপ ছিল বলে জানায় মৃত গৃহবধূর বাবা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিরাজুলকে গ্রেপ্তার করে অশোকনগর থানা। দেহ ময়নাতদন্ত করার জন্য বারাসত পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে অশোকনগর থানা।

No comments:
Post a Comment