ফের পণের দায়ে বলি বধূ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 February 2018

ফের পণের দায়ে বলি বধূ


মৃন্ময় নস্কর, ফলতা: দুইবছর আগে বিয়ের জন্য ১ লক্ষ টাকা পন চায় যুবক। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নগদ ৮০ হাজার টাকা, দানসামগ্রী হিসাবে সোনার গয়না,খাট আলমারি দেওয়া হয়। কিন্তু তার পরেও টাকা চেয়ে আনার জন্য স্বামী চাপ দিতে থাকে স্ত্রীকে। তাতে রাজি না হওয়ায় গতকাল রাতে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম হালিমা খাতুন (২০)। অভিযুক্ত স্বামী জুলফিকার সেখ। ২ বছর আগে মহেশতলা থানার আকড়ার হালিমার সাথে ফলতা থানার সতল কলসার জুলফিকারের দেখাশোনা করে বিয়ে হয়। তারা ১ বছর আগে একটি কন্যাসন্তানের জন্ম দেন। জরির কাজ করেই দিন গুজরান করত জুলফিকার। হালিমা বাপের বাড়ি থেকে টাকা না এনে দেওয়াতেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ব্যাপক মারধরে তার মৃত্যু হয়। খবর পেয়ে গতকাল রাতে হালিমার বাপের বাড়ির লোকজন তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করে। ফলতা থানায় খুনের অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ মৃতার ভাই ভুটু সেখের। এদিকে ঘটনার পর থেকে পলাতক মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। দেহ ময়না তদন্তে পাঠানো হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad