বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরছে... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 February 2018

বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরছে...


বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরছে । তার আনন্দ, উত্তেজনাটাই একটু আলাদা । মঙ্গলবার কলকাতায় ফেরার পর সল্টলেকেই বাবা মায়ের সাথে সে রাত কাটায় । বিমান বন্দরের ও পরে সল্টলেকের গেস্ট হাউসে গিয়ে তাকে কলকাতার পাশাপাশি চন্দননগরের বহু মানুষই সম্বর্ধনা জানায় । ঈশান পরিচিতদের কাছে টেনে নিয়ে আলিংঙ্গন করে । সেখানে মুখ্যমন্ত্রী থেকে সিএবি এবং চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন ও কলকাতার বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে ঈশাঙ্কে পুষ্প স্তবক ও সম্বর্ধনা জানানো হয় । বুধবার সকালে কলকাতা থেকে চন্দননগরে নিজের বাড়িতে ফেরে ঈশান । চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখার মত এদিন ঈশাঙ্কে দেখতে ও শুভেচ্ছা জানাতে চন্দননগরের রাস্তায় মানুষের ঢল নামে । এদিন ঈশানকে প্রথমেই ভদ্রেশ্বর পুরসভায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জানানো হয় । এরপর ভদ্রেশ্বর বারাসাত গেট এলাকা থেকে একটি হুড খোলা গাড়িতে করে ঈশানকে নিয়ে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা । এদিনের এই শোভাযাত্রা জ্যোতির মোড় হয়ে প্রথমে যায় তার নিজের পাড়া রথের সড়ক সম্বলা শিবতলায় । সেখানে পাড়া প্রতিবেশীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর শোভাযাত্রা জিটি রোড ধরে তালডাঙা মোড় ঘুরে চন্দননগর স্ট্যান্ডে এসে শেষ হয় । শোভাযাত্রার শেষে চন্দননগর স্ট্যান্ডে মঞ্চ বেঁধে চন্দননগর পুর নিগম এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে ঈশানকে সম্বর্ধনা জানানো হয় । এদিনের এই সম্বর্ধনা মঞ্চে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । ঈশানকে সম্বর্ধনা জানানো প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা বলেন, ঈশান , খুব ভালো খেলেছে ও(ঈশান) আমাদের গর্ব । যে ভাবে সে নিজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগোচ্ছে তাতে আগামীদিনে বাংলার আরও একটা গর্ব তৈরি হবে । আমরা সকলেই এই প্রার্থনা করি যে ও আরও অনেক ভালো খেলুক আর ভারতের একজন দক্ষ ও সেরা ফাস্ট বোলার হোক । আমাদের সময়ে অনুর্ধ ১৯ খেলা খেলোয়াররা যেমন দিন্দা, শিবশঙ্কর পাল, সামি যে ভাবে আগামীদিনেও খেলেছে ঈশানও সেভাবে আগামীদিনে খেলা চালিয়ে যাবে । রাজ্য সরকারের তরফে ঈশানকে সাহায্য করার প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিশ্চয় ওকে সাহায্য করবে । কারণ ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী যে ভাবে ক্রীড়াবিদদের সম্মান জানিয়ে আসছেন তা আগে কখনও কোনো খেলোয়ারকে দেওয়া হয় নি । তবে ঈশান কি পেল বা কি পেল না তা নিয়ে না ভেবে ওর উচিৎ নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া । পাশাপাশি তিনি বলেন, মঙ্গলবার ঈশান ফেরার পরেই মুখ্যমন্ত্রী ওকে ফোন করেছে । পাশাপাশি এদিন তিনি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ঈন্দ্রনীল সেন ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হয়ে তাদের শুভেচ্ছা বার্তা নিয়েই চন্দননগরে এসেছেন বলেও জানিয়ে দেন । অন্যদিকে চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী বলেন, জগদ্ধাত্রী পুজোর আলোর পর দ্বিতীয়বার বিশ্বের দরবারে চন্দননগরের নাম উজ্জ্বল করেছে ঈশান পোড়েল । পাশাপাশি এদিন নিজের এলাকায় শোভাযাত্রা ও সম্বর্ধনায় আপ্লুত ঈশান জানায়, বাইরে যত যাই কিছু পাই না কেন নিজের এলাকা বা মাতৃভূমি কিছু পাওয়ার অনুভুতিটাই আলাদা । পাশাপাশি সে জানায়, বিশ্বকাপ জেতা লক্ষ্যটা অনেক বড় ছিল এবং এর জন্য অনেক কিছু পার হতে হয়েছে । অন্যদিকে ভবিষ্যতে জাতীয় সিনিয়ার দলে খেলার ইচ্ছে থাকলেও তার আগে অনেক গুলি ধাপ পেরোতে হবে বলেও এদিন ঈশান জানিয়ে দেয় । পাশাপাশি বিশ্বকাপ জয়ের জন্য কারুর একার কৃতিত্ব না দিয়ে এটা সকলের মিলিত প্রচেষ্টা হিসাবে জানিয়ে ঈশান বলে বহুদিন পরে আজ বাড়ি ফিরেছি এদিন শুধু চুটিয়ে আনন্দ করব আর কিছু নয় ।

No comments:

Post a Comment

Post Top Ad